ভূয়া আইডি ব্যবহার করে ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করায় শাহ আলম সজীব নামের এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন। সজীব তার নিজের নামে ছাড়াও ‘দস্যু বনহুর’,’আফরিন অনিমা’ ছদ্মনামে একাধিক ফেসবুক আইডি নিয়মিত চালাতেন।
অবশ্য মন্তব্যকারীকে স্বনামে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছিলেন প্রতিমন্ত্রী। কিন্তু শাহ আলম সজীব ছদ্মনামে অন্য একটি আইডি থেকে প্রতিমন্ত্রীর কাছে ক্ষমা চান, যা প্রতিমন্ত্রীর কাছে গ্রহণযোগ্য হয়নি। পরে প্রতিমন্ত্রী গোয়েন্দা তৎপরতা চালিয়ে ‘আফরিন অনিমা’ ছদ্মনামের আড়ালে থাকা ছাত্রলীগ নেতা শাহ আলম সজীবের পরিচয় বের করেন এবং তাকে আইনের হাতে সোপর্দ করেন। তবে প্রতিমন্ত্রী সম্পর্কে ঠিক কি মন্তব্য করা হয়েছিলো- তা জানা যায়নি।
জানা যায়, ‘আফরিন অনিমা’ আইডি থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করা হয়। ৭ জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজে ফেসবুকে এক পোষ্ট দিয়ে আফরিন অনিমা সম্পর্কে জানতে চান। তিনি লিখেন, “Afrin Anima কে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়েছি কারন আমার কাছে মনে হয়েছে এটা একটা fake ID. প্রমাণিত হলে এই ID ব্যবহারকারীকে আইনের মুখামুখি হতে হবে। যারা তার friend list এ আছেন কেউ কি বলতে পারবেন তাকে ব্যক্তিগত ভাবে চেনেন ?”
ছোটোবেলায় গোয়েন্দা বই পড়ার অভিজ্ঞতার উল্লেখ করে মন্ত্রী জানান, তিনি ছদ্মবেশি এই অপরাধীকে চিহ্নিত করবেনই। প্রতিমন্ত্রী তাকে চিহ্নিত করেন এবং যে আইডি থেকে প্রতিমন্ত্রী সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করা হয়েছে সেই আইডি থেকেই ক্ষমা চাওয়া এবং আইডিটি যে, ছদ্মনামে তা ঘোষণা দেয়ার প্রস্তাব দেন। ২৪ ঘন্টার মধ্যে এটি করার জন্য সময় দেয়া হয়।
৮ জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেসবুকে পোষ্টে জানান, Culprit identified! If he does not confess and do what I said, you will see his picture in 5 min with mobile number n his real FB account. Also law will take care of him.
‘দস্যু বনহুর’ নামে আইডি থেকে পোষ্ট দিয়ে ক্ষমা চান ওই মন্তব্যকারী। এতে তিনি বলেন,’মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব Md Shahriar Alam MP ভাইকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় অনেকেই ক্ষুদ্ধ আমার উপর। কিছুক্ষণ আগে শ্রদ্ধেয় Mohammad A. Arafat ভাই রাগান্বিত হয়ে ফোন করলেন।” বিষয়টির জন্য আমি লজ্জিত ও ক্ষমা প্রার্থী। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। আশাকরি মাননীয় মন্ত্রী মহোদয় বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করবেন।
প্রতিমন্ত্রীর প্রস্তাব ছিলো যে আইডি থেকে তার সম্পর্কে মন্তব্য করা হয়েছে সেই আইডি থেকে ক্ষমা চাওয়া। কিন্তু সজীব আরেকটি ছদ্মনামের আইডি থেকে ক্ষমা চান- যা প্রতিমন্ত্রীর কাছে গ্রহণযোগ্য হয়নি।
মন্ত্রী শাহ আলমের প্রোফাইল আইডির স্ক্রিনশটসহ ফেসবুকে একটি পোষ্ট দিয়ে জানান, It was Shah Alam Sajib of Sylhet. I am attaching screen shots of his confession and his pictures. I gave him an option to apologise (not mentioning his true name) and declare that Afrin Anima account is fake, then deactivate after 24 hours so everyone knows about it. But he did not accept my offer. He deactivated the page without declaring the page was fake. I have no other option but to expose him.
পরে শাহ আলম সজীবকে পুলিশ গ্রেফতার করে।
(সূত্র:নতুন দেশ)


