সিলেটে পিটিয়ে তের বছরের শিশু সামিউল আলম রাজন হত্যার মূল হোতা কামরুল ইসলামকে সৌদি আরবের জেদ্দায় আটক করে পুলিশে দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
১৩ জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে জেদ্দার জামেয়া এলাকা থেকে তাকে আটক করে সৌদি পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বর্তমানে সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীরা তাকে আটক করেন।
বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল (জেদ্দা) মোকাম্মেল হোসেন খবরটির সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু কামরুলের নামে সৌদি আরবে কোনো মামলা নেই। তাই সৌদি পুলিশ তাকে আটকে রাখবে না। তাকে বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান এই দূতাবাস কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply