সিলেটের পিটিয়ে তের বছরের শিশু সামিউল আলম রাজনকে হত্যার অন্যতম আসামি মুহিত আলমের স্ত্রী লিপি বেগমকেও আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ইফতারের পর সদর উপজেলার বাদেয়ালী ভাইয়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন।
গত বুধবার ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চোর সন্দেহে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। হত্যার পর ওইদিন দুপুরেই একটি মাইক্রোবাসযোগে তার লাশ গুম করার চেষ্টা হয়। এ সময় শহরতলীর কুমারগাঁও এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় খুনিদের অন্যতম মুহিত আলমকে আটক করে জালালাবাদ থানা পুলিশ। আজ ১৩ জুলাই সোমবার মুহিতকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


