বুধবার ৪ নভেম্বর ২০২৬

মঙ্গলবার মুক্তি পেতে পারেন ফখরুল

fakhrulপ্রায় ৬ মাস কারাগারে বন্দী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

নাশকতার অভিযোগে পল্টন থানায় পুলিশের দায়ের করা তিন মামলায় তাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ আপিল বিভাগ বহাল রাখায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কারাগার থেকে মুক্তি পেতে পারেন ফখরুল।ইতোমধ্যে মির্জা ফখরুলের জামিন আদেশ ঢাকার সিএমএম আদালত ও কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফখরুলের আরেকজন আইনজীবী।

আদেশের কপি যাচাই-বাচাই শেষে মঙ্গলবার সকালেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এটি যাওয়ার কথা রয়েছে। মেডিকেল কর্তৃপক্ষ ও পুলিশ এটি হাতে পাওয়া মাত্রই ফখরুল ইসলাম আলমগীরকে মুক্ত করে দিবেন।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আদেশের বিষয়ে তার পরিবারের হাতে লইয়ার্স সার্টিফিকেট দেয়া হয়েছে বলেও জানিছেন তার আইনজীবী লিওন।

মুক্ত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাবেন বলে জানা গেছে। এর আগে রোববার বিকেলে আদালতে ফখরুলের স্বাস্থ্য পরীক্ষা করে একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। প্রতিবেদনে ফখরুলের শারীরিক অসুস্থতার চিকিৎসা অব্যাহত রাখতে বলা হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনে মির্জা ফখরুল দেশের বাইরেও যেতে পারবেন বলে পরামর্শ দিয়েছে ফখরুলের জন্য গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন