একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের অজুহাতে নৃশংস ঘটনার সাক্ষী ভারত। ডাইনি অপবাদে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে একই পরিবারের ছয় সদস্যকে৷এক মহিলা ও চার শিশু সহ ৬জনকে খুন করা হল। পুলিশ এসে দেখল রক্তে ভেসে যাচ্ছে ৬টি নিথর দেহ। নিঃশব্দে প্রত্যক্ষ করল গ্রামের মানুষ।
ভারতের ওডিশার কেওনঝড়ের মুন্ডা সাহি গ্রামের ঘটনা৷ সোমবার দুপুরে তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ ওই পরিবারের অন্য দুই সদস্যও গুরুতর আহত হয়েছেন৷
পুলিশ সূত্রে খবর, ওই পরিবারের বিরুদ্ধে কালা জাদু করার অভিযোগও রয়েছে৷ একাধিক লোক তাদের উপর চড়াও হয়ে তাদের মারধর করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আদিবাসী ওই পরিবারটিকে নিশানা করেছিল গ্রামবাসীরা৷ কারণ তাঁদের সন্দেহ ছিল ওই পরিবার কালা জাদু করে৷ যদিও গ্রামে পুলিশ ঢোকার পরেই গ্রামবাসী ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ বিশেষজ্ঞমহলের ধারনা, অন্য কোনও শত্রুতার জেরে কিংবা সম্পত্তির লোভে এই পরিবারকে নিশানা করা হয়েছিল।
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


