চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইয়ের শিকার বিলকিস আক্তার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিবিএর অষ্টম সেমিস্টারের ছাত্রী।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
বিলকিস আক্তার বলেন, দুই বান্ধবীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে সেন্ট্রাল প্লাজায় যাচ্ছিলাম। এ সময় রিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় ছিনতাইকারী টান দিয়ে হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগের ভেতর দুটি মুঠোফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিল।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমেদ জানান,‘ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সংবাদদাতা, চট্টগ্রাম
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


