মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা চাকরিচ্যুত

Rapeব্যবসায় অনুষদের বিবিএ অধ্যয়ণরত এক ছাত্রীকে একাডেমিক সুযোগ-সুবিধা দেওয়ার নাম করে যৌন নির্যাতন ও হয়রানির দায়ে একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার ১৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে একই সঙ্গে জঙ্গি কর্মকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় দুজনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চাকরিচ্যুত কর্মকর্তার নাম জাকারিয়া কবির। তিনি ব্যবসায় অনুষদের ডিন অফিসের শাখা কর্মকর্তা।

সিন্ডিকেট সূত্র জানায়, জাকারিয়া কবির সম্প্রতি চাকরিতে যোগ দিয়েছেন। তিনি এখনো শিক্ষানবিশ পর্যায়ে রয়েছেন। তাই কোনো ধরনের কারণ দর্শানো কিংবা অন্য কোনো পদ্ধতি ছাড়াই স্থায়ীভাবে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

এদিকে জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ টেকনিশিয়ান আবদুল বাতেন এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের গবেষণাগার সহকারী গাজী মোহাম্মদ বাবুলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সূত্র আরও জানায়, জঙ্গি কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় ফৌজদারি আইনের বিধান মতে বাতেন ও বাবুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *