বুধবার ৪ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় উদ্ধার আরো ২৫ জন বাংলাদেশি ফিরেছেন

অবৈধপথে মালয়েশিয়া যাওয়ার সময় সমুদ্র থেকে উদ্ধারকৃতদের মধ্যে আরো ২৫ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার রাত সোয়া নয়টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১২টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন