বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার আকার বাড়ানো হবে আজ মঙ্গলবার ১৪ জুলাই। সোমবার সন্ধ্যা থেকে এই সম্পর্কিত খবর প্রকাশ হতে থাকে। নানামুখী আলোচনা হলেও ঠিক কতজনকে শেষ পর্যন্ত মন্ত্রী করা হচ্ছে তা বিকেলে চূড়ান্ত হলেও ছয়জনের কথা সোমবার জানা যায়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার সকাল দশটার দিকে সচিবালয়ে নয়া মন্ত্রীদের জন্য প্রথম দফায় ৫টি সেডান কার প্রবেশ করে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পরিবহন পুল থেকে এই গাড়িগুলো পাঠানো হয়। আরও একটি গাড়ি প্রস্তুত করা হচ্ছে বলেও সূত্র জানায়।
প্রোটন পারসোনা গাড়িগুলোর সামনে সাদা কাগজে লিখে এক, দুই, তিন, চার সিরিয়াল বসানো হয়েছে। চালকেরা বলেছেন, পরিবহন পুল থেকে গাড়িগুলো নিয়ে আনা হয়েছে। এগুলো নতুন মন্ত্রীদের জন্য।
সন্ধ্যা ৬টা নাগাদ বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলেও জানান চালকরা।
এর আগে সোমবার (১৩ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংসদ সদস্য তারানা হালিম এবং চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসিকে ফোন করে মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এছাড়া সচিবালয় এলাকায় আসাদুজ্জমান খান কামালকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী, স্থপতি ইয়াফেজ ওসমানকে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, তারানা হালিমকে ডাক ও টেলিযোগ মন্ত্রী ও লালমনিরহাটের এমপি নুরুজ্জামানকে মন্ত্রী সভায় অন্তর্ভূক্ত করা হচ্ছে বলে সকাল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে।
যদিও এই তালিকায় রয়েছেন দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, আলাউদ্দিন নাসিমের।
এদিকে, বর্তমান মন্ত্রীদের মধ্যে সমালোচনার মুখে থাকা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বাদ যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে। অন্যদিকে সদ্য দপ্তর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নতুন দপ্তর পেতে পারেন বলেও একটি সূত্র বলছে।
নয়া মন্ত্রীদের এই সম্ভাব্য তালিকা নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বিকেলে চূড়ান্তদের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে।
বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


