ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেটিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় প্রতিযোগিতার দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার ১৪ জুলাই রাজেন্দ্র মাল লোধা কমিটি এই শাস্তি দিয়েছে।
লোধা কমিটির তদন্তে দোষী সব্যস্ত হয়েছেন গুরুনাথ চেন্নাইয়ের মালিক মেয়াপ্পন ও রাজস্থানের মালিক রাজ কুন্দ্রাও। তাদের বিরুদ্ধে ক্রিকেটের সঙ্গে প্রতারণা ও বোর্ডের সুনাম হানির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সব ধরণের ক্রিকেটে তাদের আজীবন নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি।
সেই সঙ্গে গুরুনাথ মইয়াপ্পনকে দোষী সাব্যস্ত করে তাঁকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসনের সাজা শোনাল লোঢা কমিটি। একই সঙ্গে রাজ কুন্দ্রাকেও বেটিংয়ে দোষী সাব্যস্ত করে ক্রিকেট থেকে আজীবন নির্বাসনের রায় দিল কমিটি। বিচারপতি লোঢা জানিয়েছেন, শুধু আইপিএল নয়, বিসিসিআই নয় গোটা ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছেন এঁরা।
আইপিএল কেলেঙ্কারিতে ফেঁসে গেলেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা ও গুরুনাথ মেয়াপ্পান। তাদেরকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া আইপিএলের আগামী দুই আসরে অংশগ্রহণ করতে পারবে না চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়ালস। শিল্পা শেঠিও রাজস্থান রয়ালসের অন্যতম মালিক।
লোধা কমিটির তদন্তে দোষী সাব্যস্ত হন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি শ্রী নিবাসের মেয়ের জামাই গুরুনাথ মেয়াপ্পান ও রাজ কুন্দ্রা। তাদের বিরুদ্ধে ক্রিকেটের সঙ্গে প্রতারণা ও বোর্ডের ভাবমূর্তি নষ্টের অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে সব ধরনের ক্রিকেট থেকে তাদের আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট নিযুক্ত ওই কমিটি।
বলা হচ্ছে, মঙ্গলবারের এই রায়ের জেরে আইপিএলে ধোনি, রায়নাদের ভবিষ্যত অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল।
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


