ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে ১৪ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আইজি প্রিজন।
খবরটির সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সুজন জানান, আইজি প্রিজনকে এসএমএস করে হত্যার হুমকি দেয়া হয়েছে। তিনি এ বিষয়ে নিজে উপস্থিত হয়ে জিডি করেছেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


