সিলেটে তের বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার আসামি কামরুল ইসলামকে ইন্টারপোলের মাধ্যমে সৌদি আরব থেকে ফেরত আনা হবে। জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
মঙ্গলবার আইজিপি গাজীপুরের চন্দ্রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান।
গত ৮ জুলাই কুমারগাঁওয়ে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যার পর বাংলাদেশ ছেড়েছিলেন সৌদি আরব প্রবাসী কামরুল। বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে সোমবার তাকে সৌদি আরবে ধরা হয় বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
শহীদুল হক বলেন, কামরুল জেদ্দায় আমাদের কনস্যুলেটের সহযোগিতায় গ্রেপ্তার হয়েছে। পরে তাকে লোকাল পুলিশের নিকট সোপর্দ করেছে। তাকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। আমরা এই হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


