রমজান মাসে মুসলিমদের জন্য একটি পবিত্র রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। মহিমান্বিত এ রাতের কিছু বৈশিষ্ট ক্ষেত্র বিশেষে পরিলক্ষিত হতে পারে। সহীহ ইবনু খুযাইমাহ, বুখারী ও মুসলিম অনুসারে এই রাতের কিছু আলামত রয়েছে।
(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
(৫) কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
(৬) ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।



Leave a Reply