বুধবার ৪ নভেম্বর ২০২৬

হেলপারের ধাক্কায় ঢাকার বাসের যাত্রীর মৃত্যু

natore1436963074নাটোরে বাসের হেলপারের ধাক্কায় চাকার নিচে পড়ে সাইফুল নামে এক বাস যাত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১৫ জুলাই দুপুরের দিকে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৮৭২) একটি যাত্রিবাহী বাস নাটোরের হরিশপুর এসে থামে। এ সময় ওই বাসের হেলপার রাজশাহীর বাস যাত্রী সাইফুল ও তার সঙ্গী কাজল সহ অপর এক মহিলাকে বাস থেকে নামতে বলে।

এতে সাইফুল ও তার সঙ্গী কাজল হেলপারকে বলে যে, তাদেরকে রাজশাহী নিয়ে যাওয়ার কথা বলে বাসে তুলে এখন কেন নাটোরে নামানো হচ্ছে। তাদেরকে রাজশাহী নিয়ে যেতে হবে। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে বাসের হেলপার ধাক্কা দিয়ে সাইফুল ও তার সঙ্গীদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে গেলে  ওই বাসেরই চাকার নিচে পড়ে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। পরে সাইফুলের সঙ্গীরা ময়না তদন্ত ছাড়াই তার লাশ নিয়ে রাজশাহী চলে যায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত সাইফুলের সঙ্গীরা ময়না তদন্ত ছাড়াই তার লাশ পুলিশকে না জানিয়ে নিয়ে চলে গেছে। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন