বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এসআই আহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে দিদার হোসেন নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় গজারিয়া আহত হন থানার উপপরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার আহত হয়। তাকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার ১৫ জুলাই দুপুর ১টার দিকে উপজেলার বালুয়াকান্দি গ্রামের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর থেকে গজারিয়া থানা পুলিশ বালুয়াকান্দি গ্রামসহ আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে। আসামি ও হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, দুপুরে তেতৈতলা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও দুই মামলার আসামি দিদার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী ও নারী-পুরুষ হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে দিদারকে ছিনিয়ে নিয়ে যায়। তারা এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর ও পুলিশকে মারধর করে। এতে গজারিয়া থানার এসআই আপন কুমার মজুমদার আহত হয়।

গজারিয়া থানার এসআই ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি দিদার ও হামলাকারীদের ধরতে তাদের অভিযান চলছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন