চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ২৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে প্রায় ৩ ঘন্টা খেলা বন্ধ থাকে। সন্ধ্যা সাড়ে সাতটায় আবারো খেলা শুরু হয়। তবে ওভার কমে হয়েছে ৪০। বাংলাদেশের বোলারদের দাপটে তৃতীয় ওয়ানডেতে বড় সংগ্রহ গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে প্রোটিয়াসরা। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য ১৭০ রান চাই স্বাগতিকদের।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


