জাতীয় ঈদগাহসহ রাজধানীর ৩৭৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে, প্রতি এক ঘণ্টা পর পর।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে ৪টি করে মোট ২২৮টি এবং উত্তরের ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে ৪টি করে ১৪৪টি জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যসহ বিদেশি অতিথি ও স্থানীয় মুসল্লিরা।
জাতীয় ঈদগাহের জামাতে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এই ঈদগাহে মহিলাদের জন্য থাকছে পৃথক স্থান। এছাড়াও গণমাধ্যমকর্মীদের চিত্র ধারণের জন্য রাখা হয়েছে পে লোডার।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ড বিডি ডটকম



Leave a Reply