ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো আগামী ২১ জুলাই মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে।
শুক্রবার সন্ধ্যায় সরকারি তথ্যবিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে সিএনজি স্টেশনগুলো ১৯ জুলাই পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যাত্রী সাধারণের সুবিধার্থে আরো দুদিন বাড়িয়ে তা ২১ জুলাই পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্যবিবরণীতে জানানো হয়েছে। শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।


