রেলপথ মন্ত্রী মুজিবুল হক গুরুতর অসুস্থ। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ১৭ জুলােই শুক্রবার ভোররাত দুইটায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়েছে তাকে।
খবরটি নিশ্চিত করেছেন এফবিসিসিআই এর পরিচালক ও কুমিল্লা চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট মাসুদ পারভেজ খান ইমরান। জানান, গ্যাস্ট্রোলজির সমস্যার কারণে শুক্রবার রাত ১০টায় কুমিল্লার কান্দিরপারে দলীয় কার্যালয়ে মন্ত্রী মুজিবুল হক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় মুন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে শুক্রবার তাকে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করানো হয়। সিএমএইচে জরুরিভাবে মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনোরকম উন্নতি না হওয়ায় মেডিক্যাল বোর্ড তাঁকে দেশের বাইরে নেয়ার পরামর্শ দেয়।
মন্ত্রীর সাথে আছেন তার স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া। হনুফা আক্তার রিতা দেশবাসীর কাছে রেলপথ মন্ত্রী মুজিবুল হকের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।


