বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদের দিন ইরাকে গাড়িবোমা হামলা, শতাধিক প্রাণহানি

Iraq_315914977ঈদুল ফিতর উদযাপন চলাকালে ইরাকে একটি ব্যস্ত মার্কেটে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ মারা গেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

১৭ জুলাই শুক্রবার রাজধানী বাগদাদের প্রায় ৩০ কিলোমিটার উত্তরপূর্বের শিয়া অধ্যুষিত খান বনি সাদ শহরে এ হামলা হয়।

ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়া আইএস জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ মেজর আহমেদ আল-তামিমি বলেন, হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু মানুষ সব্জির বাক্সে করে শিশুদের দেহের খণ্ড খণ্ড টুকরো সংগ্রহ করছিল। এখনো ধ্বংসস্তূপের মধ্য থেকে লাশ উদ্ধার করা হচ্ছে।

এদিকে হামলার পর ঈদুল ফিতরের উৎসব বাতিল করে তিন দিনের শোক ঘোষণা করেছে দিয়ালার প্রাদেশিক কর্তৃপক্ষ।

আরও পড়ুন