বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজনীতিকদের সঙ্গে খালেদার ঈদ শুভেচ্ছা বিনিময়

khaledaBg_478812389বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

১৮ জুলাই শনিবার বেলা পৌনে ১১টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ শুভেচ্ছা বিনিময় শুরু করেন তিনি।

বেগম জিয়ার সঙ্গে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সারোয়ারী রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম।

আরও পড়ুন