বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদের দিনে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

accidentঈদের দিনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় সড়ক দুর্ঘটায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই মহাসড়কের শেওরিন টেক্সটাইলস মিলের সামনে।

নিহতরা হলেন- আজহারুল ইসলাম আজহার (৪২) ও ছেলে নুর মোরশেদ (৯)। তারা বুড়িচং উপজেলার রামপুর এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। আজহারুল ইসলাম আজহার শেওরিন টেক্সটাইলস মিলের কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে শেওরিন টেক্সটাইলস মিল থেকে কাজ শেষ বাড়ি ফেরার পথে মহাসড়কের দেবপুর এলাকায় কুমিল্লা ট্রান্সপোর্ট নামে একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) অমর পাল জানান, বাসটি আটক করা হয়েছে। লাশ দুটি তাদের পরিবার এসে তাদের জিম্মায় নিয়ে গেছে।

আরও পড়ুন