বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদের আনন্দ, বিনোদন কেন্দ্রে ভিড়

Eid-dayঈদের দিন দুপুর থেকেই ঢাকাসহ সারাদেশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে।

ঢাকার বিনোদনকেন্দ্রগুলো প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতরের ছুটির তিনদিন খোলা থাকবে। বিশেষত শিশুপার্ক, শিশুমেলা, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারবে ছোটবড় সকলে।

শিশু একাডেমি ঈদের তিনদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত— খোলা থাকবে। বিকেলে ৩টা থেকে পথশিশুদের জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাদুঘর ও আহসান মঞ্জিল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যš— সবার জন্য খোলা থাকবে। ঈদ উপলক্ষে বিশেষচাহিদা সম্পন্ন শিশু (অটিস্টিক), শিক্ষার্থী ও পথশিশুরা বিনা টিকেটে প্রবেশ করতে পারবে।

আরও পড়ুন