বুধবার ৪ নভেম্বর ২০২৬

কারাগারে নামাজরত হবিগঞ্জ বিএনপির সম্পাদককে পেছন থেকে ছুরি

হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউস কারাগারে ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় আগামী রোববার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। ঈদের দিন শনিবার ১৮ জুলাই সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা কারাগারের জেলার শামীম ইকবাল জানান, সকাল ১১টার দিকে কারাগারের ভেতর পৌর মেয়র জিকে গউস ঈদের নামাজ পড়ছিলেন। এ সময় সুজন হত্যা মামলার আসামি ইলিয়াস তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি মারত্মক জখম হন। তাকে দ্রুত কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, পৌর মেয়রকে ছুরিকাঘাতের ঘটনায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।

গত ২০১৪ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলার শামীম ইকবাল।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন