বুধবার ৪ নভেম্বর ২০২৬

এরশাদ, রওশন, কাদের- অনেকদিন পর পাশাপাশি

Ershad_Photo_BGঅনেকদিন পর পাশাপাশি দাঁড়ালেন এরশাদ, রওশন ও জিএম কাদের। জাতীয় পার্টির এই তিন শীর্ষ নেতা ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে বনানীতে (জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়) যান। নেতাকর্মীরা এই মিলনকে ঐক্যের সূচনা হিসেবে দেখছেন।

বিগত নির্বাচনের পর থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এরশাদের সহধর্মিনী বেগম রওশন এরশাদের সঙ্গে টানাপড়েন নতুন মাত্রা পায়। যদিও এর আগে থেকেই বিদিশা ইস্যু এবং মহাজোট ইস্যুতে তাদের মধ্যে মতপার্থক্য চলে আসছে।

অন্য সময়ে দল থেকে বিচ্ছিন্ন থাকলেও এবারই প্রথম রওশন এরশাদ দলের মধ্যে তার মতো করে একটি গ্রæপ তৈরি করে নির্বাচনে অংশ নেন। আবার নির্বাচনের পর এরশাদের আপত্তি সত্তে¡ও নিজেই বিরোধীদলীয় নেতার আসনে বসেন রওশন। এরপর সংরক্ষিত আসনে নারী এমপি নিয়োগ নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এখানেও এরশাদকে টেক্কা দিয়ে নিজের মতো করে নারী এমপি মনোনয়ন দেন রওশন।

তখন থেকেই দু’জনকে তেমন একটা মঞ্চে দেখা যায়নি। সর্বশেষ গত ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এক মঞ্চে উঠেছিলেন এরশাদ-রওশন। কিন্তু সেখানে তাদের মধ্যে তেমন একটা কথা হতে দেখা যায়নি।

অন্যদিকে জিএম কাদের নির্বাচনে এরশাদের পক্ষে একাট্টা থাকলেও নির্বাচন পরবর্তী একই সঙ্গে মন্ত্রিসভা ও বিরোধীদলে থাকা নিয়ে বিরোধিতা করেন। এক অনুষ্ঠানে কঠোর সমালোচনা করলে জাপা মহাসচিবের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। সেই থেকে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন দলীয় কর্মসূচিতে।

এসব নিয়ে নানা সময়ে নানা কথা চাউর ছিল। কেউ বলতো, জিএম কাদের তার অনুসারিদের নিয়ে নতুন দল গঠন করতে যাচ্ছেন। আবার কেউ বলতো, রওশন এরশাদের সঙ্গে একাট্টা হয়েছেন তিনি। তারা দেবরভাবি মিলে এরশাদকে দল থেকে সরিয়ে দিতে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাদের পাশাপাশি ও হাস্যোজ্বল দেখা গেছে।

গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করেন এরশাদ। এরপর সেখান থেকে চলে যান বাসায়। বেলা ১১টায় হাজির হন বনানীতে, সেখানে দুপুর পর্যন্ত নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বাসায় ফেরেন তিনি।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন