বুধবার ৪ নভেম্বর ২০২৬

লন্ডনে তারেক রহমানের ঈদ কাটল যেভাবে

Tareq_Rahmanবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে ঈদ কাটালেন । ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায় করেন কিংস্টন মসজিদে। এরপর পরিবারের সদস্যদের সাথেই পারিবারিক আবহে ঈদের দিনটি উদযাপন করেছেন তিনি।

সুত্রগুলো জানায়, ঈদের দিন শুক্রবার জুম্মার নামাজের পর তারেক রহমান তার কিংস্টনের বাড়িতে কয়েকজন কাছের বন্ধু-বান্ধব, লন্ডনে নিযুক্ত তাঁর উপদেষ্টা সহ যুক্তরাজ্য বিএনপির কয়েক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানান। এসব আমন্ত্রিতরা ছাড়াও অনেকেই তারঁ সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান।

এছাড়াও দিনভর ফোনে দেশ ও প্রবাসের অনেকের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কথা বলেন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাসরত ছোটভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও কোকোর দুই কন্যা জাফিয়া রহমান আর জাহিয়া রহমানের সাথেও।

অন্যদিকে এক বিবৃতিতে তারেক রহমান দেশে-প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান জানান- তারেক রহমান পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের নিয়েই ঈদ উদযাপন করেছেন। আমরাও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন