ঢাকার সায়েদাবাদ ওয়ান্ডারল্যান্ড শিশুপার্কের ট্রেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিতা (৫) নামে এক শিশু মারা গেছে। শনিবার দুপুর সাড়ে ৩ টায় ওয়ারী থানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিতার বাবা আজাহারুল হক পেশায় রিকশা চালক। তাদের বাড়ি মান্দার কাজীপাড়ায়।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, আনিতা তার খালাতো বোন রুমির সঙ্গে শিশুপার্কে ঘুরতে গিয়েছিল। এ সময় ট্রেনের রেলিংয়ে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে বিকেল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


