মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

রথযাত্রা উৎসবে পুরীতে মৃত ২, আহত ২০

Puri_ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। আহত অন্তত কুড়ি জন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরীধামে জগন্নাথদেবের ডাকে প্রবল গরমকে উপেক্ষা করে শনিবার রথযাত্রার দিন লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরী। চলতি বছর এই শতাব্দীর প্রথম নবকলেবর উত্সব। সমুদ্র শহর পুরী ছিল এ দিন ভক্তদের দখলে। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় ২০ লাখ লোকের সমাগম হয়েছে পুরীতে।

প্রশাসন সূত্রের খবর, নির্বিঘ্নেই রথযাত্রার অনুষ্ঠান শুরু হলেও, পুরীর রাজা গজপতি দিব্য সিংহ দেব দেরিতে পৌঁছন মন্দির প্রাঙ্গনে। তাই দেরিতে শুরু হয় রথের যাত্রা। ভিড় বাড়তে শুরু করে ক্রমশ। এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় ভক্তদের। রথের রশিতে একটু হাত ছোঁয়ানোর জন্য কাড়াকাড়ি পড়ে যায় আম জনতার মধ্যে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের।

জ্যৈষ্ঠ মাসে স্নানযাত্রার পর দেড় মাস ‘অনশর কাল’ চলে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর। পুরাণ মতে, এই সময় দেবতাদের অসুখ করে। তাই সাধারণের জন্য মন্দিরের দ্বার বন্ধ থাকে। এমনইতে ‘অনশর’কাল ১৫ দিন স্থায়ী হলেও নবকলেবরের বছরে তা স্থায়ী হয় দেড় মাস। এই সময় ব্রক্ষ্মবস্তু পুরনো বিগ্রহের মধ্যে থেকে অতি গোপনে নতুন বিগ্রহের মধ্যে স্থাপন করা হয়। এই বছর নবকলেবর উত্সব তাই দীর্ঘ দেড় মাস দেবতাদের দর্শন করতে পারেননি আম জনতা। তাই এ বছর পুরীতে ভক্তসমাগম বেশী। মন্দির বন্ধ থাকলেও। কুছ পরোয়া নেহি। নিজেদের মত করেই জগন্নাথদেবকে খুঁজে নিলেন আম জনতা।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *