বুধবার ৪ নভেম্বর ২০২৬

মহা মূল্যবান গ্রহাণু ধেয়ে আসছে

EW-158৫ লাখ কোটি ডলারের প্ল্যাটিনাম নিয়ে ধেয়ে আসছে একটি গ্রহাণু। যাকে বলে একে বারে কানঘেঁষে। একটু এ-দিক ও-দিক হলেই বিপদ। নইলে ধাক্কা লাগতে পারে পৃথিবীর সঙ্গে। সে ধাক্কায় প্রলয় না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তবে গ্রহাণু ইউডব্লিউ-১৫৮ তা করবে না বলেই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই গ্রহাণুটির ভর প্রায় ন’কোটি টন। যার মধ্যে অনেকটাই আবার প্ল্যাটিনাম। এত ধাতু থাকায় এটিকে ‘এক্স’ গোত্রের গ্রহাণু বলা হচ্ছে। হিসেব বলছে এই গ্রহাণুতে থাকা প্ল্যাটিনামের দাম প্রায় ৫ লক্ষ কোটি ডলার।

জ্যোর্তিবিজ্ঞানীদের হিসেব বলছে পৃথিবীতে বিপদের আশঙ্কা নেই। তবে কৌতূহল তো হয়। তা হলে সোমবার ভোর চারটের আগে উঠে পড়ুন। তার পরে ইন্টারনেটে Slooh-এর ওয়েবসাইটে চলে যান। ওখানেই দূরবীন থেকে সরাসরি দেখা যাবে গ্রহাণুটির চলে যাওয়া। ভয় নয়, কী ভাবে কাছ থেকে ৫ লক্ষ কোটি ডলার পৃথিবীকে ফাড়িয়ে চলে যাচ্ছে তা দেখে নিতে পারেন।

নিউজ ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন