হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি সোনার বারসহ বাবা-ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁরা হলেন বিলাল হোসেন (৭০) ও তাঁর ছেলে শাহ আলম (২৬)।
বিমানবন্দর আর্মড পুলিশের (এএপি) সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এএপি সদস্যরা ওই দুজনের শরীরে তল্লাশি চালান। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি সোনার বার ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবা-ছেলে সৌদি আরবফেরত এক নাগরিকের কাছ থেকে সোনার চালানটি গ্রহণের কথা স্বীকার করেছেন।
বিমানবন্দরের ওই পুলিশ কর্মকর্তা জানান, সম্ভবত আটক ব্যক্তিরা আরেক যাত্রীর কাছ থেকে আরো সোনার বার গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। পরে তাঁদের দুজনকে এয়ারপোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


