সিরাজগঞ্জে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী নিহতের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পাশাকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট এই কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১৯ জুলাই রোববার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি দুর্ঘটনাটি ঘটে। এতে ১৫ জন নিহত হয়, আহত হয় অন্তত ৪৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, আহতরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পায় সে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সদর হাসপাতালের বাইরেও শহরের কয়েকটি ক্লিনিকে রোগী ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ পরিবহনের জন্য জনপ্রতি ১০ হাজার করে টাকা প্রদান করা হবে।


