বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ১৯ জুলাই রোববার সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।


