বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশে তৈরি ‘দুরন্ত’ মোটর সাইকেলের চাহিদা বাড়ছে

duranta‘দুরন্ত’ ব্রান্ডের মোটর সাইকেলের চাহিদা দিন দিন দ্রুত বাড়ছে। রানার গ্রুপ এটি তৈরি করছে। স্থানীয়ভাবে তৈরি ৮২ সিসি’র এই মোটর সাইকেল কাস্টমারদের ক্রয়সীমার মধ্যে রয়েছে।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান, ‘দূরন্ত’-এর নজীর বিহীন সাফল্যে আমরা উৎসাহিত হচ্ছি। আমরা ছয় বছরের সেলস সার্ভিস দিচ্ছি। স্থানীয় কোন প্রতিষ্ঠান এ সুবিধা দিচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা মনে করি নতুন ডিজাইনের জ্বালানি সাশ্রয়ী এই মোটর সাইকেল কাস্টমারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।’

ময়মনসিংহ জেলার ভালুকায় ১২৫ বিঘা জমির রানারের কারখানা পুরোদমে চলছে। প্রতিদিন এর উৎপাদন ক্ষমতা ৫০০ মোটর সাইকেল।

বুয়েট ও বিআরটিএ’র অনুমোদন নিয়ে ২০০৭ সালে ভালুকায় তাদের কারখানায় মোটরসাইকেল এ্যাসেম্বল করা শুরু করে। সরকারি অনুমোদন পায় ২০১১ সালে। কারখানাটি পুরোপুরি চালু হয় ২০১২ সালে।

সারাদেশে কাস্টমারদের সেলস সার্ভিস সুবিধা দিতে তাদের ২০০টি সার্ভিস সেন্টার রয়েছে। বাসস

আরও পড়ুন