বুধবার ৪ নভেম্বর ২০২৬

৫৬টি পয়েন্টে নদীর পানি বাড়ছে

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের ৫৬টি পয়েন্টে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং ২৩টি পয়েন্টে হ্রাস পেয়েছে।

২০ জুলাই সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে বলা হয়, পর্যবেক্ষণকৃত দেশের ৮৪টি পয়েন্টের মধ্যে তিনটিতে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবগুলো নদ-নদীর পানি বাড়ছে।

ব্রহ্মপুত্র- যমুনা নদ-নদীর পানি প্রবাহ আগামি ৪৮ ঘন্টায় স্থির থাকতে পারে। তবে, গঙ্গা- পদ্মা নদীর পানির উচ্চতা কিছুটা কমলেও সুরমা-কুশিয়ারা নদীর পানির উচ্চতা কিছুটা বাড়তে পারে।

সোমবার রাঙ্গামাটিতে ১১৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও, কক্সবাজারে ৮০ মিমি, কুষ্টিয়ায় ৭৪ দশমিক ২ মিমি, সাতক্ষীরায় ৬৪ দশমিক ৫ মিমি, ফরিদপুরে ৯৩ মিমি, শেরপুর ও সিলেটে ৭৫ মিমি, খুলনায় ৬৫ মিমি এবং কুমিল্লায় ৫৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন