বুধবার ৪ নভেম্বর ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে হামলার শিকার এক অনলাইন অ্যাক্টিভিস্ট

রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানের ভেতরে জহিরুল ইসলাম বাপ্পী নামে এক অনলাইন অ্যাক্টিভিস্ট হামলার শিকার হয়েছেন। সোমবার সন্ধ্যার এ হামলার ঘটনা ঘটে। তবে তিনি গুরুতর জখম হননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।

খবরটির সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাফর আলি বিশ্বাস। বাপ্পীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, উদ্যানের ভেতরেই হেঁটে যাওয়ার সময় অপরিচিত দুই যুবক তার সঙ্গে কথা বলার ছলে হামলা চালায়। তারা ছাতা দিয়ে বাপ্পীর পিঠে আঘাত করে চলে যায়। বাপ্পী পিঠে সামান্য আঘাত পেয়েছেন। ঢামেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসেছেন। হামলাকারীদের চিনতে পারেননি জহিরুল। কারা, কেন এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন