বুধবার ৪ নভেম্বর ২০২৬

আমিরকে কাঁদালেন সালমান

aamir_khan_3‘বজরঙ্গি ভাইজান’-এর মাধ্যমে আমির খানকে কাঁদিয়ে ছাড়লেন সলমন! এও সম্ভব! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খামোখা কাঁদতে যাবেন কেন?

প্রথম তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে যে ছবি। সেখানে সল্লু মিঞার অভিনয় দেখে চোখে জল এসে গিয়েছিল আমিরের।

ঈদের রাতে আমিরের জন্য ‘বজরঙ্গি ভাইজান’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন দাবাং খান। সপরিবারে সিনেমা হল থেকে বেরিয়ে আমির টুইট করেন, ‘‘এই মাত্র বজরঙ্গি ভাইজান দেখলাম। অসাধারণ। এটাই সলমনের সেরা ছবি’’। সলমন-করিনা অভিনীত এই কমেডি-ড্রামা নিয়ে রীতিমতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘পিকে’।

ছবিতে, এক মূক পাক শিশুকে তার দেশে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেন সলমন। সেই মূক পাক শিশুর ভূমিকায় হর্ষালি মালহোত্রর অভিনয়েও মুগ্ধ আমির। চিত্রনাট্যের প্রশংসা করে পরিচালক কবীর খানকেও বাহবা দিয়েছেন তিনি।

রবিবার পর্যন্ত বক্স অফিসে ‘বজরঙ্গি ভাইজান’-এর মোট ব্যবসা ১০২ কোটি ৬০ লক্ষ টাকা। মুক্তির পর প্রথম দিন ছবিটি ২৭ কোটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিন অর্থাত্ শনিবার এই ছবির ব্যবসা ৩৬ কোটি ৬০ লক্ষ টাকা। রবিবার ‘বজরঙ্গি ভাইজান’ ৩৮ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যবসা করেছে। হিসেব বলছে, এই ছবির হাত ধরে প্রথম উইকএন্ডে নিজের অন্যান্য ছবির ব্যবসাকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছেন সলমন খান।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন