নাশকতার অভিযোগ আনা ৫৬ মামলায় বিএনপির চার নেতার আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্র পক্ষের করা আবেদনের ওপর শুনানি আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
২১ জুলাই মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ দিন ধার্য করেন।
বিএনপির চার নেতা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও তরিকুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমান উল্লা আমান।
গত ৯ জুলাই নাশকতার অভিযোগে ৫৬টি মামলায় বিএনপির এই চার নেতাকে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। পরে রাষ্ট্রপক্ষ এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে এই চার নেতার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামালা দায়ের করা হয়।


