বুধবার ৪ নভেম্বর ২০২৬

আবারও টানা বৃষ্টিপাতের পূর্বাভাস

heavey-rainবাংলাদেশসহ ভারতের এই অঞ্চলের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী বৃহস্পতিবারের পর থেকে আবারও মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে পারে। তবে শুক্রবার থেকে মাঝারি থেকে ভারি বর্ষণের প্রবণতা বাড়তে পারে। মঙ্গলবার ঢাকায় মাত্র ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এমন আবহাওয়া থাকবে অন্তত দুদিন।

ঢাকায় আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “আষাঢ়ের শেষ ভাগে ও শ্রাবণ মাসের শুরুতে দেশজুড়ে মাঝারি থেকে ভারি বর্ষণ হয়ে গেল। বুধবার-বৃহস্পতিবার তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।”

তবে শুক্রবারের পর মাসের শেষার্ধে অধিকাংশ এলাকায় ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানান মল্লিক।

আবহাওয়াবিদ আবুল কালাম বলেন, “আগামী দু’দিন কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। অনেক এলাকায় রোদেলা আবহাওয়াও থাকবে। তবে ২৩ জুলাই থেকে বৃষ্টিপাত বাড়তে পারে।”

বুধবার ২২ জুলাইয়ের পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গেদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২ টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

দেশের উত্তর, উত্তর-মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলে মাসের শেষার্ধে বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন