বুধবার ৪ নভেম্বর ২০২৬

মন্দিরের কর্মচারীদের নিগ্রহ: ৪ মুসলিম যুবক দণ্ডিত

Dinajpur-kantajeuদেওয়ায় দিনাজপুরে কান্তজিউ মন্দিরের কর্মচারীদের মারধরের অভিযোগে চার যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল মঙ্গলবার এ দণ্ড দেন।

দণ্ডিতরা হলেন- কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের সোহানুর রহমান (২০), আল-আমীন (১৯), মো. সবুজ রহমান (১৯), ভাতগাঁ গ্রামের নাহিদ জামান (১৯)।

দুপুরে কান্তজিউ মন্দির থেকে তাদের আটক করা হয় বলে জানান কাহারোল থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার। ওসি জানান, সকালে ৭-৮ জন যুবক মন্দিরে বেড়াতে আসে। তারা মন্দিরের মূল বেদিতে উঠে ছবি তোলার সময় মন্দিরের কর্মী শিবু চক্রবর্তী ও পাহারাদার মহিন্দ্র চক্রবর্তী তাদের বেদি থেকে নেমে যেতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা শিবু ও মহিন্দ্রকে মারধর করলে মন্দিরের লোকজন ওই চার যুবককে আটক করে পুলিশে দেয়। তবে তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *