মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

নার্সের বাসায় অবৈধ গর্ভপাত ক্লিনিক: নারীর মৃত্যু

nurse--বাসায় অবৈধভাবে ‘গর্ভপাত’ করাতে গিয়ে একজন নারীকে মেরেই ফেলল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স গীতা রাণী। তার বাসায় গর্ভপাত করাতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট কোতোয়ালি থানার এসআই মাসুদ রানা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে নগরীর শামীমাবাদ এলাকায় ওসমানী হাসপাতালের জ্যেষ্ঠ নার্স গীতা রানীর বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদা বেগম (৩৭) মাদারীপুরের বাবুল মিয়ার স্ত্রী। সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় থাকতেন বাবুল-মাকসুদা দম্পতি।

‘দোষী নার্সকে’ গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান সিলেট কোতোয়ালি থানার এসআই মাসুদ।

ঘটনার পর থেকে নার্স গীতা পলাতক রয়েছেন জানিয়ে এসআই মাসুদ বলেন, “গীতা রানী তার বাসায় দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ গর্ভপাত ঘটানোর কাজ করতেন। মঙ্গলবার দুপুরের পর তার বাসায় গর্ভপাত করতে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মাকসুদার মৃত্যু হয়।”

তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *