বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজনের ঘাতক কামরুলের নামে ইন্টারপোলের ‘রেড নোটিশ’

1mJ8yhUfJdFAসিলেটে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যার অন্যতম আসামি সৌদি আরবে গ্রেফতার হওয়া কামরুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছে। ইন্টারপোলের ওয়েবসাইটে ‘রেড নোটিশে’ কামরুলের ছবিসহ যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে।  মঙ্গলবার রাতে ঢাকার ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো সৌদি আরবের রিয়াদ শাখাকে কামরুলের ব্যাপারে রেড নোটিশ জারি করার অনুরোধ করলে ওই নোটিশ জারি হয়। দুই দিন আগে ফ্রান্সে ইন্টারপোলের সদর দফতরে কামরুলের বিষয়ে তথ্য দেয়া হয়েছিল।

রেড নোটিশে কামরুলের ছবিসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। কামরুলকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে সরকারের উচ্চমহল থেকে সৌদি সরকার ও ইন্টারপোলের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন