সড়ক দুর্ঘটনায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার ২২ জুলাই সকালে গাজীপুররে টঙ্গী এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহত মো. জাকির হোসেন (১৭) নটর ডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুরগামী বসুমতী পরিবহনের একটি বাস জাকির হোসেনকে চাপা দেয়। স্থানীয় জনতা তাকে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে জাকিরকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক ও বাসটিকে আটক করা হয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


