বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিয়ে করতে যাওয়া স্কুলছাত্রীকে পুরান ঢাকায় গণধর্ষণ

Rape_massমিরপুরের দারুস সালাম থেকে পুরান ঢাকায় বেড়াতে গিয়ে গভীর রাতে ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বরিশালের ওই কিশোরী মিরপুরের বাগবাড়িতে একটি মেসে থেকে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে পড়েন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় জড়িত হিসেবে সৈকত ইসলাম রানা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে। তিনি বলেন, এই কিশোরী মঙ্গলবার সকালে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে সোয়ারীঘাট এলাকায় গিয়েছিলেন। সেখানে প্রেমিকের এক বন্ধুর বাসায় গিয়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই বাসা থেকে বেরিয়ে সোয়ারিঘাটের লোহারপুল এলাকায় তার প্রেমিক পানি পান করার কথা বলে সেখান থেকে চলে যায়। এই সময় গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী সৈকত ইসলাম রানা ও তার দুই বন্ধু পাশের দুই বাসায় নিয়ে সেই শিক্ষার্থীকে ধর্ষণ করে।

লালবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক পরিতোষ চন্দ্র ওই ছাত্রী ও তার এক ছেলে বন্ধুর বরাত দিয়ে বলেন, মঙ্গলবার ২১ জুলাই বিকেলে তারা দুইজনে মিরপুর থেকে পুরান ঢাকায় বেড়াতে যান। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে গভীর রাতে ফিরছিলেন। রাত আনুমানিক একটার দিকে লালবাগ থেকে কামরাঙ্গীরচর যাওয়ার সড়কে ওই ছাত্রীকে একটি অন্ধকার জায়গায় দাঁড় করিয়ে রেখে ছেলে বন্ধুটি একটু দূরের দোকান থেকে কিছু কিনে আনতে যান। কিন্তু ফিরে এসে ওই ছাত্রীকে জায়গায় না পেয়ে প্রথমে নিজে খোঁজ করেন। পরে আশপাশের লোকদের বিষয়টি জানান। এর মধ্যে পুলিশের একটি টহল গাড়ি পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে তাদের সহযোগিতায় ভোর রাতে একটি ভবন থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তখন ওই ছাত্রী দাবি করেন, সে ধর্ষণের শিকার হয়েছে।

ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন লালবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কৃষ্ণ।

হাসপাতালে দেওয়া পুলিশের তথ্য থেকে জানা যায়, তাকে লালবাগের একটি নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করা হয়। সে অজ্ঞাত পরিচয় তিন যুবকের ধর্ষণের শিকার হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ওই ছাত্রীকে এখন হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন