বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাত্রলীগের সভাপতি হতে চান ৮০ জন, সম্পাদক ১৬২

Bangladesh_Chattra_League_Logoবাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ২৪২ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। বুধবার ২২ জুলাই সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহের শেষের পর এই তথ্য পাওয়া যায়।

ছাত্রলীগের কমিটি বাছাইয়ের নির্বাচন কমিশনার শেখ রাসেল বুধবার ২২ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানান, এ পর্যন্ত সভাপতি পদের জন্য ৮০ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ১৬২ জন মনোনয়ন পত্র কিনেছেন। আগামীকাল (আজ) বৃহস্পতিবার পদপ্রার্থীদের ছাত্রত্ব ও বয়স যাচাই করা হবে। প্রতিটি মনোনয়নপত্রের দাম তিন হাজার টাকা। মনোনয়নপত্র বিক্রির অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হবে।

১২ জুলাই থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২৫ ও ২৬ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হবে। এতে উদ্বোধন পর্বে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হচ্ছে।

ঢাবি সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন