বুধবার ৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছাড়িয়ে বাংলাদেশের লিড

sakib-BD-SA-Day-2-test1সাকিব আল হাসান ও লিটন দাসের অর্ধশত রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। অতিথিদের বিপক্ষে এনিয়ে মাত্র দ্বিতীয় লিড নিতে পারল তারা।

নিজের ষোড়শ ওভারে প্রথম উইকেট পান ডেল স্টেইন। বাংলাদেশের অধিনায়ককে ফিরিয়ে দেন এই পেসার। তৃতীয় দিনে তার তৃতীয় ওভারে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন হাশিম আমলা। তাতে সিদ্ধান্ত পাল্টে মুশফিককে আউট দেন জুয়েল উইলসন।

আকাশ মেঘে ঢাকা রয়েছে। সকালে থেমে থেমে কিছুটা বৃষ্টিও হয়েছে। তবে নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টাতেই খেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ১৭৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

বৃষ্টির কারণে বুধবার টেস্টের দ্বিতীয় দিন ২৫ ওভার খেলা কম হয়।

এর আগে মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেনের ভালো বোলিংয়ে ২৪৮ রানে দক্ষিণ আফ্রিকাকে বেধে রাখে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনের খেলা শেষে মাহমুদউল্লাহ জানান, প্রথম ইনিংসে ৪০০ রানের লক্ষ্য তাদের।

অতিথিদের বিপক্ষে বড় লিড নিতে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। লিটন দাসের কাছ থেকেই ইতিবাচক ব্যাটিং আশা করছে স্বাগতিকরা।

আরও পড়ুন