সিলেটে তের বছরের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিট শিগগিরই আদালতে দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেছেন, স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে আগামী তিন-চার দিনের মধ্যে এ হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেয়া হবে।
২৩ জুলাই বৃহস্পতিবার বিচার প্রশিক্ষণ ইনস্টিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এ বিচার দ্রুত শেষ করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও আমার পক্ষ থেকে বলা হয়েছে। এ হত্যা মামলায় যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়, সে বিষয়টির প্রতিও আমরা গুরুত্ব দিচ্ছি।
গত ৮ জুলাই জালালাবাদের কুমারগাঁওয়ের ১৩ বছর বয়সী রাজনকে পিটিয়ে হত্যার পর তার ভিডিও নির্যাতনকারীরাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবদের ঝড় ওঠে।


