মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ তালিকা প্রকাশ

college-onlineবাংলাদেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৮২ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তাঁরা সবাই ভর্তি হলে মোট ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ১১ লাখ ৭৬ হাজার ১০৭ জন।

বৃহস্পতিবার ২৩ জুলাই সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এখনো যারা ভর্তির বাইরে আছেন তাঁরা ইচ্ছা করলে শূন্য আসন থাকা কলেজগুলোতে ভর্তি হতে পারবে। সে ক্ষেত্রে তাঁদের অনলাইনে আবেদন করতে হবে না। কলেজগুলো তাঁদের ভর্তি নিতে বাধ্য থাকবে। এ ব্যাপারে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হবে।

ভর্তি হওয়ার পর যেসব শিক্ষার্থী অন্য কোনো কলেজে যেতে চান টিসির মাধ্যমে তাঁরা সেখানে যেতে পারবেন। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, টিসির বিষয়টি প্রচলিত নিয়মেই চলবে।

চার দফায় সময় বাড়িয়ে গত ২৮ জুন মধ্যরাতের পর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। তালিকা প্রকাশের পর বিভিন্ন ধরনের ভুল-ভ্রান্তি বের হয়। পরে এ নিয়ে চার দফায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করল বোর্ড।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *