বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাস খাদে, সিলেটে নিহত ৩

Sylhet-Accident_1সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত পাঁচ ব্যক্তিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার বেলা একটার দিকে বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। আহত পাঁচ ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন