বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা বি টাউনের এখন সবচেয়ে আলোচিত জুটি। আর ভগ বিউটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন ছিল বিরাট-অনুষ্কার ডেট নাইট। আশপাশের ক্যামেরা, মিডিয়া ভুলে একে অপরের মধ্যে হারিয়ে গেলেন ভারতের টেস্ট অধিনায়ক ও পিকে অভিনেত্রী। ক্যামেরার সামনেই বিরাটকে একেবারে উচ্ছ্বসিত হয়ে মিষ্টি করে জড়িয়ে ধরলেন। সে দৃশ্য একেবারে দেখার মতো।
‘ভগ বিউটি অ্যাওয়ার্ডস’ মাতালেন বিরাট-অনুষ্কা ও অন্যান্যরা অনুষ্ঠানে সামনের সারিতেই বসেছিলেন বিরাট ও অনুষ্কা। খুশির বিভিন্ন মুডে ধরা পরলেন দুজনে। কখনও স্মিত লাজুক হাসি, কখনও প্রাণফাটা হাসিতে অন্যরূপে দেখা গেল দুজনকে। পরনের হাল্কা হলুদ রংয়ের গাউনে একেবারে বার্বিডলের মতো দেখাচ্ছিল অনুষ্কাকে। যদিও হাসতে হাসতে অনুষ্কা জানালেন, বিরাট বলেছে, তাকে নাকি লেবুর মতো লাগছে। তবে বিরাট অনুষ্কা যে একে অপরের গভীর প্রেমে নিমজ্জিত তা দৃষ্টিহীনেও বলে দিতে পারবে।
বিনোদান ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


