যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি সিনেমা হলে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। লাফায়েট শহরের একটি সিনেমা হলে স্থানীয় সময় বৃহস্পতিবার ২৩ জুলাই রাতে এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারী হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিনেমা শুরু হওয়ার ২০ মিনিট পর ওই বন্দুকধারী গুলি করা শুরু করে।
শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী প্রায় ছয়টি গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত লুইজিয়ানার গর্ভনর ববি জিন্দাল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। টুইটারে তিনি এ দুর্ঘটনায় হতাহতের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


